‘ফ্লপ সিনেমা’ বিতর্কে আলিয়াকে ঘিরে ভাইরাল পোস্ট

Share

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা। তার সাম্প্রতিক সিনেমা ‘আলফা’ প্রত্যাশিত সাড়া না পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কথিত ইনস্টাগ্রাম স্টোরির স্ক্রিনশট ভাইরাল হয়, যেখানে ট্রোলকারীদের উদ্দেশে আপত্তিকর মন্তব্যের দাবি করা হয়েছে।

তবে আলিয়ার ভক্তদের দাবি, স্ক্রিনশটটি সম্পূর্ণ ভুয়া এবং তার ভেরিফায়েড অ্যাকাউন্টে এমন কোনো স্টোরি প্রকাশ করা হয়নি। এ বিষয়ে এখন পর্যন্ত আলিয়া বা তার টিমের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।

এদিকে বলিউড-সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র পোস্টটির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। প্রযুক্তির উন্নতির সঙ্গে এআই ও সম্পাদনার মাধ্যমে ভুয়া পোস্ট তৈরির প্রবণতা বাড়ায়, যাচাই ছাড়া এমন কোনো ভাইরাল কনটেন্ট বিশ্বাস না করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।