‘একজন নারী-পুরুষের সম্পর্ক মানেই প্রেম নয়’

Share

বলিউড অভিনেত্রী মৌনী রায়কে ঘিরে নতুন প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী সুরজ নাম্বিয়ারের সঙ্গে বিচ্ছেদের পর টেলিভিশন অভিনেতা অর্জুন বিজলানির সঙ্গে একটি ভিডিও ভাইরাল হওয়ায় তাদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়।

তবে এ গুঞ্জন উড়িয়ে দিয়েছেন অর্জুন বিজলানি। তিনি স্পষ্ট জানান, মৌনী তার দীর্ঘদিনের বন্ধু এবং ১৫ বছরের বন্ধুত্বকে প্রেমের রূপ দেওয়া সম্পূর্ণ ভিত্তিহীন। চটকদার শিরোনাম ও গুজব ছড়িয়ে কারও ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন না করার আহ্বানও জানান তিনি।

অন্যদিকে মৌনীও অর্জুনকে নিজের ঘনিষ্ঠ বন্ধু বলেই উল্লেখ করেছেন। তাদের দাবি, কঠিন সময়ে বন্ধুর পাশে থাকা মানেই প্রেমের সম্পর্ক নয়।