সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের প্রেমের শুরু থেকেই তাদের সম্পর্কের আভাস পেয়েছিলেন সালমান খান। সম্প্রতি এক চ্যাট শোতে এই তারকা দম্পতি জানান, তারা সম্পর্কের কথা অস্বীকার করলেও সালমান ঠিকই বুঝে গিয়েছিলেন দুজনের মধ্যে বিশেষ সম্পর্ক গড়ে উঠেছে।
সোনাক্ষীর ভাষ্য, একসময় সালমান মজার ছলে বলেছিলেন, “একদিন না একদিন তোমাদের বিচ্ছেদ হবে। তখন দুজনই আমার কাছে এসে কাঁদবে, তাই আমি এখনই কারও পক্ষ নিচ্ছি না।” তার এই মন্তব্যে তারা দুজনই বিস্মিত হয়েছিলেন, কারণ তখনও প্রকাশ্যে প্রেমের কথা স্বীকার করেননি।
পরে জাহিরকেও আলাদাভাবে একই ইঙ্গিত দেন সালমান। শেষ পর্যন্ত প্রায় সাত বছর সম্পর্ক গোপন রাখার পর ২০২৪ সালের জুনে বিয়ের বন্ধনে আবদ্ধ হন সোনাক্ষী ও জাহির।