পর্দায় কুস্তিগির, বাস্তবে সফলতার গল্প –কে এই দক্ষিণী তারকা

Share

দক্ষিণী সিনেমার জনপ্রিয় মুখ ঐশ্বরিয়া লক্ষ্মীর ক্যারিয়ারে যোগ হচ্ছে নতুন সাফল্যের পালক। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘গাট্টা কুস্তি ২’-এ কুস্তিগির চরিত্রে অভিনয় করে আলোচনায় থাকা এই অভিনেত্রী মাত্র ৯ বছরের ক্যারিয়ারে গড়েছেন প্রায় ৪০ কোটি রুপির সম্পদ।

২০১৭ সালে মালয়ালম সিনেমা ‘ঞান্ডুকালুডে নাট্টিল ওরিডাভেলা’ দিয়ে অভিনয়ে যাত্রা শুরু করেন ঐশ্বরিয়া। এরপর ‘মায়ানদী’, ‘বরাথান’, ‘কুমারী’ ও মণি রত্নমের ‘পন্নিয়িন সেলভান’-এর মতো সিনেমায় অভিনয় করে পরিচিতি পান তিনি।

অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন ও প্রযোজনার সঙ্গেও যুক্ত রয়েছেন ঐশ্বরিয়া। সিনেমার ধরন ও বাজেট অনুযায়ী প্রতি ছবিতে তিনি উল্লেখযোগ্য পারিশ্রমিক নেন। বর্তমানে হাতে রয়েছে আরও কয়েকটি বড় প্রজেক্ট, যা তার ক্যারিয়ারকে আরও এগিয়ে নেবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।