শেহনাজ গিল ও রাঘব জুয়ালের সম্পর্ক নিয়ে ফের শুরু হয়েছে জল্পনা। এক অনুষ্ঠানে তাদের ঘনিষ্ঠ মুহূর্ত ও রাঘবের যত্নশীল আচরণ নজর কাড়ার পর থেকেই প্রেমের গুঞ্জন ছড়ায়। তবে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মন্তব্য করতে চাননি শেহনাজ। তিনি রাঘবকে নিজের ‘ভালো বন্ধু’ বলে উল্লেখ করে তার নতুন সিনেমার জন্য শুভকামনা জানিয়েছেন।
‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার সেট থেকেই তাদের পরিচয়। যদিও রাঘব আগে জানিয়েছিলেন, তারা শুধু বন্ধু। আগামী ৩০ জুলাই মুক্তি পাচ্ছে রাঘব অভিনীত ‘ভাই তেরা স্টার হ্যায়’।