বিয়ে নিয়ে মুখ খুললেন দীঘি, জানালেন কবে বসবেন পিঁড়িতে

Share

অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি জানিয়েছেন, আপাতত বিয়ের কোনো পরিকল্পনা নেই। সম্প্রতি এক পডকাস্টে তিনি বলেন, আরও অন্তত পাঁচ থেকে সাত বছর পর বিয়ের কথা ভাববেন।

জীবনসঙ্গীর গুণাবলি প্রসঙ্গে দীঘির ভাষ্য, তিনি এমন একজন মানুষ চান যিনি চাকরিজীবী, সৎ, আত্মবিশ্বাসী এবং নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইতে দ্বিধা করবেন না।

প্রেমের গুঞ্জন নিয়ে প্রশ্ন উঠলেও দীঘি আবারও স্পষ্ট করেছেন, অতীতে যাদের সঙ্গে তার নাম জড়িয়েছে, তাদের সঙ্গে সম্পর্ক ছিল শুধুই বন্ধুত্বের। প্রেমের খবরের কোনো সত্যতা নেই বলেও জানান এই অভিনেত্রী।