যুক্তরাষ্ট্র প্রবাসীর সঙ্গে পূজা চেরির বাগদানের গুঞ্জন

Share

অঙ্গনে গুঞ্জন ছড়িয়েছে, ২০২৪ সালের শেষ দিকে বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন প্রবাসীর সঙ্গে তার বাগদান সম্পন্ন হয়েছে।

তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি পূজা চেরি বা তার পরিবারের কেউ। এর আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন, তিনি এনগেজড এবং পারিবারিক আয়োজনেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান। তবে তখনও বাগদত্তার পরিচয় প্রকাশ করেননি তিনি।

ব্যক্তিগত বিষয় বরাবরই গোপন রাখতে পছন্দ করেন পূজা। তাই নতুন এই গুঞ্জন নিয়েও নীরব রয়েছেন অভিনেত্রী। আনুষ্ঠানিক তথ্য না আসা পর্যন্ত বিষয়টিকে শুধুই গুঞ্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।