গোলাপি আভায় মুগ্ধতা ছড়ালেন মিম

Share

নতুন ফটোশুটে আবারও ভক্তদের মুগ্ধ করলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। শুক্রবার গোলাপি আভাময় গাউনে নিজের ১৭টি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তিনি, যা মুহূর্তেই প্রশংসা কুড়ায়।

‘ব্লাশিং ইন পিঙ্ক, ব্লুম উইদিন’ ক্যাপশনে মিম তার সৌন্দর্য ও আত্মবিশ্বাসের প্রকাশ ঘটান। তার সাজ, পোশাক ও গ্ল্যামারাস লুক দেখে ভক্তরা নানা প্রশংসায় ভরিয়ে দেন মন্তব্যের ঘর।

বর্তমানে অভিনয়ের পাশাপাশি ফটোশুটেও নিয়মিত আলোচনায় থাকছেন মিম। সর্বশেষ তাকে দেখা গেছে কাজী আসাদের ওয়েব ছবি ‘লাইফলাইন’-এ, যেখানে তিনি অভিনয় করেছেন রেজওয়ান পারভেজ, খায়রুল আলম সবুজ ও আ খ ম হাসানের সঙ্গে।