মেক্সিকান চলচ্চিত্রের স্বর্ণযুগের অন্যতম কিংবদন্তি অভিনেত্রী এলসা অ্যাগুইরে আর নেই। ১৪ জুলাই ৯৫ বছর বয়সে মারা যান তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে মেক্সিকোর ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব পারফর্মাস (এএনডিআই)।
দীর্ঘ অভিনয়জীবনে এলসা ৪০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। মেক্সিকান সিনেমার পাশাপাশি হলিউডের আলোচিত চলচ্চিত্র ‘জায়ান্ট’-এও দেখা গেছে তাকে, যেখানে এলিজাবেথ টেইলর, রক হাডসন ও জেমস ডিনের মতো তারকারা অভিনয় করেছিলেন।
কৈশোরেই চলচ্চিত্রে যাত্রা শুরু করা এলসা ১৯৪০ ও ১৯৫০-এর দশকে একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকের ভালোবাসা অর্জন করেন। তার অবদান মেক্সিকান চলচ্চিত্রের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।