হৃদয়ের ‘লাপাত্তা’য় নুসরাত ফারিয়া

Share

দীর্ঘ বিরতির পর নতুন কাজে ফিরছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। তবে এবার সিনেমা নয়, প্রথমবারের মতো ওটিটির জন্য নির্মিত ওয়েব ফিল্মে দেখা যাবে তাকে।

‘বরবাদ’ ও ‘রাক্ষস’ নির্মাণ করে আলোচনায় আসা নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের প্রথম ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’-তে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন নুসরাত ফারিয়া। নির্মাতা জানিয়েছেন, প্রকল্পটির প্রস্তুতি শেষ পর্যায়ে এবং আগামী মাস থেকেই শুরু হবে শুটিং।

কমেডি ও থ্রিলারের মিশেলে নির্মিত এই ওয়েব ফিল্মে নুসরাতের সঙ্গে থাকছেন নাসির উদ্দিন খান, শাহরিয়ার নাজিম জয় ও আরও কয়েকজন পরিচিত শিল্পী। বছরের শেষ দিকে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তির পরিকল্পনা রয়েছে।

বড় পর্দায় সাফল্যের পর হৃদয়ের এই নতুন যাত্রা এবং নুসরাত ফারিয়ার ওটিটি অভিষেক—দুই কারণেই ‘লাপাত্তা’ ঘিরে তৈরি হয়েছে দর্শকদের আগ্রহ।