পর্দার চুম্বন, বাস্তবের সম্পর্ক-কীভাবে সামলান বনি-কৌশানী?

Share

পশ্চিমবঙ্গের জনপ্রিয় জুটি বনি সেনগুপ্ত ও কৌশানী মুখার্জি দীর্ঘদিন ধরেই বাস্তব জীবনের সঙ্গী। তবে অভিনয়ের প্রয়োজনে অন্য সহশিল্পীর সঙ্গে ঘনিষ্ঠ বা চুম্বন দৃশ্যে অভিনয় করতে হলে কীভাবে বিষয়টি সামলান, সে অভিজ্ঞতাই শেয়ার করেছেন বনি।

সম্প্রতি ‘লাভ শর্টস’ সিরিজে অঙ্গনা রায়ের সঙ্গে চুম্বন দৃশ্যে দেখা গেছে বনিকে। এর আগে পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে একই ধরনের দৃশ্যে অভিনয় করেন কৌশানী। বনি বলেন, এমন দৃশ্য কেবল চিত্রনাট্যের প্রয়োজনেই করা হয় এবং শুটিংয়ের আগে তারা দুজন সবসময় বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা করেন।

তার ভাষায়, সঙ্গীকে অন্য কারও সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখে সামান্য হিংসা হওয়া স্বাভাবিক। তবে দুজনই জানেন, এটি পেশারই অংশ। তাই পারস্পরিক বোঝাপড়া ও বিশ্বাসই তাদের সম্পর্কের ভিত্তি। বনি আরও জানান, অঙ্গনার সঙ্গে প্রথম কাজ হলেও আগে থেকেই বন্ধুত্ব গড়ে ওঠায় দৃশ্যটি করতে অস্বস্তি হয়নি। শুটিং সেটে একজন ইন্টিমেসি কো-অর্ডিনেটরও উপস্থিত ছিলেন।