বলিউডে প্রযোজক হওয়ার স্বপ্ন নিয়ে দিল্লি থেকে মুম্বাই এসেছিলেন ব্যবসায়ী করণ কক্কড়। কিন্তু সিনেমার জগতে প্রবেশের সেই স্বপ্নই তাকে নিয়ে যায় এক ভয়াবহ মৃত্যুফাঁদে।
২০১২ সালে বলিউডে যোগাযোগ তৈরির চেষ্টার সময় উঠতি মডেল সিমরান সুদের সঙ্গে পরিচয় হয় করণের। পরে জানা যায়, তিনি কুখ্যাত গ্যাংস্টার বিজয় পালান্দের সহযোগী ছিলেন। প্রলোভন দেখিয়ে করণকে একটি ফ্ল্যাটে ডেকে নিয়ে হত্যা করা হয় এবং তার অর্থ ও সম্পদ হাতিয়ে নেওয়া হয়।
পরে বিজয় পালান্দের স্বীকারোক্তিতে হত্যার রহস্য উন্মোচিত হয় এবং কুম্ভার্লি ঘাট থেকে করণের দেহাবশেষ উদ্ধার করে পুলিশ। ঘটনার ১৪ বছর পরও করণের পরিবার বিচারের অপেক্ষায় রয়েছে। মুম্বাইয়ের আলোচিত অপরাধগুলোর তালিকায় আজও রয়েছে এই হত্যাকাণ্ড।