অভিনয়ের পর এবার ক্যামেরার পেছনে নিদ্রা

Share

নতুন লুক ও ভিন্ন রূপ নিয়ে প্রকাশ্যে নিদ্রা নেহা, এবার ক্যামেরার পেছনেও আসার প্রস্তুতি

দীর্ঘদিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নান্দনিক ও সাহসী ফটোশুট প্রকাশ করে নতুন করে চর্চায় এসেছেন তরুণ অভিনেত্রী নিদ্রা নেহা। তার এই নতুন লুক, আত্মবিশ্বাস ও শৈল্পিক উপস্থাপনা ভক্তদের মাঝে দারুণ প্রশংসিত হচ্ছে।

তবে শুধু অভিনয়ের গণ্ডিতেই নিজেকে আটকে রাখতে চান না নিদ্রা। এবার ক্যামেরার পেছনেও নিজের নতুন পরিচয় তৈরি করতে যাচ্ছেন তিনি। অভিনেত্রী জানান, চলতি বছরই একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা রয়েছে তার। এছাড়া আগামী বছর পরিচালনা বিষয়ে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। সব মিলিয়ে অভিনয়ের পাশাপাশি একজন সফল নির্মাতা হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করার দিকে এগোচ্ছেন এই গুণী শিল্পী।