অভিনন্দন ব্রাজিল, থুক্কু স্পেন: জয়

Share

ফুটবল ঘিরে তারকাদের মজার মন্তব্য ও খুনসুটি নতুন কিছু নয়। এবার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের পর ব্যঙ্গাত্মক এক পোস্ট দিয়ে আলোচনায় এসেছেন উপস্থাপক ও অভিনেতা শারিয়ার নাজিম জয়।

স্পেন-আর্জেন্টিনা ম্যাচ শেষে নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন, “অভিনন্দন ব্রাজিল। থুক্কু স্পেন। তবে আর্জেন্টিনা ছাড়া অন্য কোনো দল হলে খেলা শেষ হতো ৮-০ গোলে।” তার এই মন্তব্যকে অনেকে আর্জেন্টিনার লড়াইয়ের প্রশংসা হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে নিছক ফুটবলীয় রসিকতা বলছেন।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ শিরোপা জিতে নেয় স্পেন। ম্যাচের পর জয়ের মন্তব্য ঘিরেই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা ও তর্ক-বিতর্ক।