সিদ্ধান্ত বদলে গানে ফিরছেন অরিজিৎ সিং

Share

প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার কয়েক মাস পর আবারও সিনেমার গানে ফিরছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং। তার কণ্ঠে নতুন গান শোনা যাবে ইমরান হাশমি অভিনীত ‘আওয়ারাপন ২’ সিনেমায়।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ছবিটির প্রথম গান ‘ইয়ে আওয়ারাপন’–এ কণ্ঠ দিয়েছেন অরিজিৎ। আমাল মালিকের সুর এবং রশ্মি-বিরাগের কথায় তৈরি গানটি ২১ জুলাই প্রকাশ হওয়ার কথা রয়েছে।

সিনেমাটির সৃজনশীল পরিচালক বিশেষ ভাট মনে করেন, ছবির আবেগ ফুটিয়ে তুলতে অরিজিতের কণ্ঠই সবচেয়ে উপযুক্ত। এর আগে বিশেষ ফিল্মসের সঙ্গে ‘তুম হি হো’, ‘মুস্কুরানে’, ‘পাল’-এর মতো জনপ্রিয় গান উপহার দিয়েছেন এই শিল্পী।

অরিজিৎ সিং চলতি বছরের শুরুতে নতুন প্লেব্যাক গান না করার ঘোষণা দিয়েছিলেন। তবে ‘আওয়ারাপন ২’–এর মাধ্যমে আবারও বলিউডের সংগীত জগতে ফিরছেন তিনি।