বক্স অফিসে সাম্প্রতিক সাফল্য কম থাকলেও সম্পত্তি বিনিয়োগে দারুণ সক্রিয় জন আব্রাহাম। মুম্বাইয়ের অভিজাত বান্দ্রা ওয়েস্টে ৮৪ কোটি রুপিতে একটি বিলাসবহুল বাংলো কিনেছেন তিনি। সেন্ট মার্টিন রোডের এই সম্পত্তিতে রয়েছে বাংলো ও আউটহাউস, যার জন্য অভিনেতাকে দিতে হয়েছে কয়েক কোটি রুপি স্ট্যাম্প ডিউটি।
এর আগে ২০২৩ সালেও খার এলাকায় একটি দামি বাংলো কিনেছিলেন জন। অভিনয়ে এখন বড় সাফল্যের অপেক্ষায় থাকলেও সম্পদ ও বিনিয়োগের ক্ষেত্রে নিজের অবস্থান আরও শক্ত করছেন তিনি। সামনে তাঁর প্রত্যাশার কেন্দ্রবিন্দু ফোর্স ৩, যেখানে আবারও অ্যাকশন চরিত্রে ফিরছেন এই অভিনেতা।