প্রেমের ভাঙন থেকে উত্তেজনা, অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী!

Share

দক্ষিণী চলচ্চিত্রাঙ্গনের দুই জনপ্রিয় তারকার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। প্রেম, বিচ্ছেদ এবং একটি হোটেলে ঘটে যাওয়া কথিত ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা জল্পনা।

এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, দীর্ঘদিনের সম্পর্কে থাকা এই তারকা জুটি বিয়ের পরিকল্পনাও করেছিলেন। তবে সম্পর্কের টানাপোড়েনের কারণে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। এমনকি বিচ্ছেদের আগে একটি হোটেলে তাদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল বলেও দাবি করা হয়েছে।

ঘটনার পর সামাজিকমাধ্যমে পরিবর্তন ও কিছু পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে কৌতূহল বাড়ে। আলোচনায় উঠে আসে অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন ও অভিনেতা-গায়ক ধ্রুব বিক্রমের নাম। তবে এ বিষয়ে এখনো কেউ প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

ফলে পুরো বিষয়টি এখনো নিশ্চিত নয়; এটি মূলত বিভিন্ন প্রতিবেদন ও সামাজিক যোগাযোগমাধ্যমের জল্পনার মধ্যেই সীমাবদ্ধ। দক্ষিণী সিনেমায় জনপ্রিয় মুখ অনুপমা নিজের অভিনয় দক্ষতায় ইতোমধ্যেই দর্শকের মনে শক্ত অবস্থান তৈরি করেছেন।