মাতৃত্বের নতুন অধ্যায় উপভোগ করছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। বুধবার ফেসবুকে বেবিবাম্পের নতুন ছবি প্রকাশ করে তিনি জানান, এই সময় তাকে ভেতর থেকে বদলে দিচ্ছে। জীবনের নানা কঠিন অভিজ্ঞতা, বিশ্বাসভঙ্গ ও কষ্টের কথা স্মরণ করলেও অনাগত সন্তানের আগমনে তিনি ভালোবাসা, শান্তি ও আশাকেই বেছে নিতে চান বলে লিখেছেন।
মৌসুমীর ভাষায়, মাতৃত্ব তাকে আরও শক্তিশালী, কোমল ও দৃঢ় মানুষ করে তুলছে। অনাগত সন্তানকে উদ্দেশ করে তিনি বলেন, পৃথিবীতে আসার আগেই এই ছোট্ট প্রাণ তাকে নতুনভাবে বাঁচতে শিখিয়েছে। উল্লেখ্য, চলতি মাসের শুরুতে বেবিবাম্পসহ প্রকাশ্যে এসে একসঙ্গে বিয়ে ও প্রথমবার মা হওয়ার সুখবর জানান এই অভিনেত্রী।