নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সরব ভারতের বিনোদন অঙ্গন। অনেক তারকা শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেও, বিষয়টি নিয়ে নীরব থাকা কিছু তারকাকে ঘিরে শুরু হয়েছে সমালোচনা।
এ তালিকায় অভিনেত্রী ক্যাটরিনা কাইফের নামও উঠে এসেছে। তার নীরবতায় ক্ষুব্ধ এক ফ্যান পেজের অ্যাডমিন ৭০ হাজার অনুসারীর পেজ বন্ধ করার ঘোষণা দিয়েছেন। তবে অনেক ভক্ত আবার ক্যাটরিনার পক্ষ নিয়ে বলেছেন, কোনো বিষয়ে প্রকাশ্যে মত দেওয়া বা না দেওয়া ব্যক্তিগত সিদ্ধান্ত।
এদিকে শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ, প্রীতি জিনতা, অরিজিৎ সিংসহ একাধিক তারকা শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন।