শিক্ষার্থীদের আন্দোলনের পাশে অনুপম খের, সরকারকে দিলেন সতর্কবার্তা

Share

ভারতে শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেতা অনুপম খের। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে আন্দোলনে রাজনৈতিক স্বার্থ জড়িয়ে পড়ার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

অনুপম খের বলেন, আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর কঠোর পদক্ষেপের দৃশ্য তাকে কষ্ট দিয়েছে। তার মতে, নিজেদের ভবিষ্যৎ ও অধিকার নিয়ে প্রশ্ন তোলার অধিকার শিক্ষার্থীদের রয়েছে। তিনিও একসময় শিক্ষার্থী ছিলেন, তাই তাদের উদ্বেগ ও প্রত্যাশা তিনি বুঝতে পারেন।

তবে অভিনেতার সতর্কবার্তা, বাইরের কোনো রাজনৈতিক গোষ্ঠী যুক্ত হলে অনেক সময় মূল দাবি আড়ালে চলে যেতে পারে। শিক্ষার্থীদের কণ্ঠস্বর যেন অন্য কেউ নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে, সেদিকে নজর রাখার আহ্বান জানান তিনি।

অনুপমের মতে, গণতন্ত্রে প্রতিবাদ ও প্রশ্ন করার অধিকার গুরুত্বপূর্ণ, তবে আন্দোলনের নেতৃত্ব ও উদ্দেশ্য শিক্ষার্থীদের হাতেই থাকা উচিত।