লন্ডনে সিনেমার প্রচারণার ফটোশুটে প্রাচীন ইরানি কানের দুল পরে বিতর্কে জড়িয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জেন্ডায়া। খ্রিষ্টপূর্ব ৭০০ অব্দের এই অলংকারটি ‘জিভিয়ে ধনভান্ডার’-এর অংশ, যা ১৯৪০-এর দশকে উত্তর-পশ্চিম ইরান থেকে লুণ্ঠিত হয়েছিল বলে দাবি করা হয়।
শিল্প ইতিহাসবিদ ও প্রত্নতত্ত্ববিদদের একাংশ অভিযোগ করেছেন, লুণ্ঠিত প্রত্নসম্পদকে ফ্যাশন ও সিনেমার প্রচারণায় ব্যবহার করা সাংস্কৃতিকভাবে অস্বস্তিকর এবং ইতিহাসের প্রতি সংবেদনশীলতার অভাব। তবে সংশ্লিষ্ট গ্যালারি জানিয়েছে, অলংকারটি সব আইনি প্রক্রিয়া মেনেই প্রদর্শনের জন্য আনা হয়েছে এবং এর মাধ্যমে প্রাচীন পারস্যের শিল্পকর্মকে তুলে ধরাই উদ্দেশ্য।
এদিকে দ্য ওডিসি ছবির শুটিং নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। মরক্কোর নিয়ন্ত্রিত পশ্চিম সাহারার দাখলা অঞ্চলে চিত্রগ্রহণ করায় স্থানীয় সাহরাবি নির্মাতারা আপত্তি জানিয়েছেন।
প্রাচীন ঐতিহ্যের ব্যবহার ও বিতর্কিত অঞ্চলে শুটিং—দুই ইস্যু মিলিয়ে মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে চলে এসেছে ‘দ্য ওডিসি’।