অভিনেত্রী, মডেল ও রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ মেঘনা আলম সাম্প্রতিক এক বিতর্কিত ভিডিও নিয়ে মন্তব্য করে আলোচনায় এসেছেন। সাতক্ষীরা-৪ আসনের জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম-কে ঘিরে ছড়িয়ে পড়া ভিডিও প্রসঙ্গে তিনি সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানান।
মেঘনা তার বক্তব্যে দাবি করেন, রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে সমালোচনা করার ক্ষেত্রে সমাজে দ্বৈত মানদণ্ড দেখা যায়। তার চাঁচাছোলা মন্তব্যের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে।
এর আগে গাজী নজরুল ইসলামকে দলীয় তদন্তের পর নৈতিক স্খলনের অভিযোগে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে জানানো হয়, সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী গঠনতন্ত্রের নির্ধারিত ধারায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।