রহস্যের ইঙ্গিত দিলেন নাজনীন নীহা, অপেক্ষায় ভক্তরা

Share

প্রেম ও বাগদানের গুঞ্জনের পর এবার পাকিস্তান সফর ঘিরে আলোচনায় ছোটপর্দার অভিনেত্রী নাজনীন নীহা। ইনস্টাগ্রামে একের পর এক ছবি ও স্টোরি শেয়ার করে ভক্তদের কৌতূহল বাড়িয়েছেন তিনি।

পাকিস্তানের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখা ও বিশ্বকাপ ফাইনাল উপভোগের মুহূর্ত শেয়ার করলেও সফরের আসল কারণ নিয়ে নীরব রয়েছেন নীহা। এর আগে সম্পর্কের কথা স্বীকার করে ‘এনগেজড’ বললেও সঙ্গীর পরিচয় প্রকাশ করেননি তিনি।

ব্যক্তিগত জীবনের রহস্য ধরে রাখার পাশাপাশি অভিনয়েও ব্যস্ত রয়েছেন নীহা। সম্প্রতি ‘মায়া পাখি’ নাটক দিয়ে দর্শকদের প্রশংসা পেয়েছেন এই অভিনেত্রী।