আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে আলিয়া, দিলেন হৃদয়ছোঁয়া বার্তা

Share

ভারতের চলমান শিক্ষার্থী আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। দিল্লির যন্তর-মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।

নিট পরীক্ষা ঘিরে অনিয়মের অভিযোগ ও শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে আলিয়া তার পোস্টে শিক্ষার্থীদের সাহস, ধৈর্য ও ঐক্যের প্রশংসা করেন। তিনি বলেন, প্রতিটি শিক্ষার্থীর পেছনে রয়েছে স্বপ্ন, পরিবারের আশা ও দীর্ঘদিনের পরিশ্রম। তাদের দাবি শুধু ব্যক্তিগত নয়, একটি প্রজন্মের ভবিষ্যতের সঙ্গেও জড়িত।

আলিয়া আরও প্রশ্ন তোলেন, দেশের ভবিষ্যৎ যাদের হাতে, আমরা কি সত্যিই তাদের কথা শুনছি? তার এই বার্তার পর সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে।

বার্তার শেষে শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে তিনি লেখেন, “এই সংহতি শিক্ষার্থীদের জন্য, শিক্ষার্থীদের দ্বারা। ভবিষ্যৎ তাদের হাতেই।”