পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম কনসার্টে অংশ নিতে ঢাকায় পৌঁছানোর পর আয়োজন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্লোজআপ ওয়ান তারকা মুহিন খান।
বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে কনসার্টের আয়োজকদের সমালোচনা করে দেশীয় শিল্পীদের সুযোগ ও অগ্রাধিকারের দাবি জানান তিনি। দেশের সংস্কৃতি ও শিল্পীদের স্বার্থ রক্ষার আহ্বান জানিয়ে মুহিন তার অবস্থান তুলে ধরেন।
তার এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। কেউ দেশীয় শিল্পীদের পাশে দাঁড়ানোর দাবির সঙ্গে একমত হয়েছেন, আবার কেউ আন্তর্জাতিক শিল্পীদের নিয়ে বড় আয়োজনকে সাংস্কৃতিক বিনিময়ের অংশ হিসেবে দেখছেন।