NEET প্রশ্নফাঁস ও শিক্ষার্থী আন্দোলন নিয়ে নীরব থাকার সমালোচনার পর অবশেষে মুখ খুলেছেন অভিনেতা ও এফটিআইআই চেয়ারম্যান আর. মাধবন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় আন্দোলনরত শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগের প্রতি সংহতি জানান তিনি।
মাধবন বলেন, প্রশ্নফাঁসের মতো ঘটনা শিক্ষা ব্যবস্থার প্রতি আস্থা নষ্ট করে এবং লাখো শিক্ষার্থীর স্বপ্নকে ক্ষতিগ্রস্ত করে। এ ঘটনায় জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তির আওতায় আনার আহ্বান জানান তিনি।
পাশাপাশি শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি সম্মান জানিয়ে সতর্ক থাকার পরামর্শ দেন মাধবন, যাতে কোনো স্বার্থান্বেষী মহল আন্দোলনের উদ্দেশ্যকে ভিন্ন পথে পরিচালিত করতে না পারে। তার এই বক্তব্যের আগে নীরবতা নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েছিলেন এই অভিনেতা।