পৃথিবীর যেখানেই যাই, বাংলাদেশের খাবারের প্রশংসা করি : আতিফ আসলাম

Share

কনসার্টে অংশ নিতে আবারও ঢাকায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। সংবাদ সম্মেলনে বাংলাদেশের খাবার নিয়ে নিজের ভালো লাগার কথা জানান তিনি।

আতিফ বলেন, বাংলাদেশের খিচুড়ি, মালাই চা ও বিরিয়ানি তার খুব পছন্দের। বিশ্বের যেখানেই যান, বাংলাদেশের খাবারের প্রশংসা করেন বলেও জানান তিনি। বিদেশিদেরও একবার বাংলাদেশে এসে খাবারের স্বাদ নেওয়ার পরামর্শ দেন এই গায়ক।

বাংলাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লার সঙ্গে কাজের অভিজ্ঞতাও স্মরণ করেন আতিফ। তাকে ‘লেজেন্ড’ উল্লেখ করে জানান, তার সঙ্গে কাজ করার সুযোগ ছিল দারুণ।

ঢাকার দর্শকদের নিজের পরিবারের মতো উল্লেখ করে আতিফ বলেন, বাংলাদেশের মানুষের ভালোবাসা তাকে সবসময় মুগ্ধ করে। আগামীকাল মাদানি এভিনিউতে অনুষ্ঠিত হবে তার কনসার্ট, যেখানে তার সঙ্গে পারফর্ম করবে বাংলাদেশের ব্যান্ড মেঘদল ও লেভেল ফাইভ।