বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে একক সংগীতানুষ্ঠান ও সম্মাননা আয়োজনকে ঘিরে নিজের দীর্ঘ সংগীতজীবন, প্রযুক্তির ব্যবহার এবং নতুন প্রজন্মের শিল্পীদের নিয়ে কথা বলেছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা।
৬২ বছরের ক্যারিয়ারে সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, নতুনকে গ্রহণ করেই এগিয়ে যেতে হয়। তবে প্রযুক্তির সুবিধা থাকলেও গানে আবেগ ও অনুভূতির বিকল্প নেই। অটো-টিউনের ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, শিল্পীর নিজস্ব কণ্ঠ ও আবেগই গানের আসল শক্তি।
প্রায় ১০ হাজার গানের এই শিল্পী জানান, তার কাছে ‘মাস্ত কালান্দার’ গানটি বিশেষ আবেগের। নতুন প্রজন্মের শিল্পীদের উদ্দেশে তার পরামর্শ—নিয়মিত চর্চাই সাফল্য ও দীর্ঘস্থায়িত্বের মূল চাবিকাঠি।