আতিফের কনসার্টের টিকিট নিয়ে শঙ্কা, ফেরতের জন্য দর্শকদের ভিড়

Share

শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া আতিফ আসলামের কনসার্ট ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ। আয়োজকদের নিয়ে আস্থার সংকট তৈরি হওয়ায় অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের কেনা টিকিট বিক্রি বা ফেরত দেওয়ার চেষ্টা করছেন।

কনসার্ট অ্যালার্ট বাংলাদেশ পেজে কয়েকজন দর্শক বিভিন্ন কারণ দেখিয়ে টিকিট বিক্রির পোস্ট দিয়েছেন। একই সঙ্গে আয়োজকদের অতীত কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। তবে এসব অভিযোগের বিষয়ে আয়োজকদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

কনসার্ট আয়োজন, টিকিট ব্যবস্থাপনা ও গণমাধ্যমের প্রবেশাধিকার নিয়েও সামাজিক মাধ্যমে আলোচনা চলছে। এদিকে নির্ধারিত সময়েই আতিফ আসলামের পারফরম্যান্স নিয়ে দর্শকদের আগ্রহও রয়েছে।