ফিলিস্তিনি নারীদের জীবনের গল্প পর্দায় আনছেন জো সালদানা

Share

অস্কারজয়ী হলিউড অভিনেত্রী জো সালদানা এবার যুক্ত হয়েছেন মানবিক গল্পের এক ভিন্নধর্মী প্রজেক্টে। ফিলিস্তিনি নারীদের অভিজ্ঞতা, পরিচয় ও বন্ধুত্বের গল্প নিয়ে নির্মিত শর্টফিল্ম ‘ইটস কমপ্লিকেটেড’-এর নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করছেন তিনি।

ফিলিস্তিনি বংশোদ্ভূত শিল্পী ইমান কাররামের লেখা ও অভিনয়ে নির্মিত এই সিনেমায় প্রবাসী এক ফিলিস্তিনি-আমেরিকান নারীর সঙ্গে গাজার এক কবি ও শিক্ষিকার বন্ধুত্বের গল্প উঠে এসেছে। যুদ্ধ, শোক, পরিচয় সংকট ও মানবিক সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত ছবিটির বিশ্ব প্রিমিয়ার হবে লস অ্যাঞ্জেলেসের হলিশর্টস ফিল্ম ফেস্টিভ্যালে।

জো সালদানা জানিয়েছেন, ফিলিস্তিনি নারীদের জীবন ও অনুভূতিকে সততা ও আন্তরিকতার সঙ্গে তুলে ধরার প্রচেষ্টা তাকে গভীরভাবে স্পর্শ করেছে।