দুই দশকের দীর্ঘ যাত্রা শেষে রুবাইয়াত হোসেনের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ জায়গা করে নিয়েছে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অরিজোন্তি কমপিটিশন বিভাগে। এটি ভেনিসের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হওয়া বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
২০০৬ সালে গল্পটি নিয়ে যাত্রা শুরু করা রুবাইয়াত বলেন, দেশের সিনেমাকে আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করতে পারা তার জন্য স্বপ্নপূরণের মতো। সিনেমাটিতে এক নারীর স্বপ্ন, সংকট ও আত্মঅন্বেষণের গল্প তুলে ধরা হয়েছে।
জাইনীন করিমের অভিষেক সিনেমা এটি। এতে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামালসহ আরও অনেকে। আন্তর্জাতিক কলাকুশলী ও যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটির প্রিমিয়ার হবে ভেনিস উৎসবে।