ভারতের নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি ও অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। তারা পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি এবং শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানিয়েছেন।
নোরা এক বার্তায় বলেন, শিক্ষা শুধু নম্বরের বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে শিক্ষার্থীদের পরিশ্রম, স্বপ্ন ও পরিবারের ত্যাগ। প্রশ্নফাঁসের ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি সহমর্মিতাও জানান তিনি।
অন্যদিকে পঙ্কজ ত্রিপাঠী আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন। এর আগে আলিয়া ভাট, সালমান খানসহ আরও অনেক তারকা নিট আন্দোলন নিয়ে নিজেদের অবস্থান প্রকাশ করেছেন।