ভারতে শিক্ষার্থী আন্দোলনকে সমর্থন জানিয়ে পোস্ট দেওয়ার একদিন পরই ভিন্ন সুরে কথা বলায় আলোচনায় এসেছেন বলিউড তারকা সালমান খান। বুধবার আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির প্রতি সহমর্মিতা জানালেও বৃহস্পতিবার তিনি তাদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান।
সালমান তার পোস্টে শিক্ষার্থীদের শিক্ষা ও নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীকে প্রশ্নফাঁসের ঘটনায় ব্যবস্থা নেওয়ার আহ্বানের কথা বলেন। পাশাপাশি সমাজকর্মী সোনম ওয়াংচুককেও অনশন ভাঙার অনুরোধ জানান তিনি।
তবে একই ইস্যুতে দুই ধরনের বার্তা দেওয়ায় সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। অনেকেই তার অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন, আবার কেউ কেউ বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন। এদিকে সালমানের পোস্টে সরকারের চাপের অভিযোগও তুলেছেন কয়েকজন মন্তব্যকারী।