ভারতের নিট কেলেঙ্কারি ও শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে একাধিক তারকা সরব হলেও নীরব রয়েছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তার একাংশ ভক্ত।
দিল্লির যন্তর-মন্তরে চলা আন্দোলনে ক্যাটরিনা কোনো মন্তব্য না করায় ‘ক্যাথলিক_ফ্যানস’ নামে দীর্ঘদিনের একটি ফ্যানপেজ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন এর অ্যাডমিন। এক বিবৃতিতে তিনি দাবি করেন, কঠিন সময়ে পাশে থাকা ভক্তদের প্রত্যাশা পূরণ করেননি অভিনেত্রী।
এরপর সামাজিক মাধ্যমে ক্যাটরিনাকে ঘিরে শুরু হয়েছে সমালোচনা। তবে আন্দোলন নিয়ে অভিনেত্রীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।