৬২ বছরের শিল্পজীবনে রুনা লায়লা, তবু শিল্পকলায় কোনও আয়োজন হয়নি কেন

Share

দীর্ঘ ৬২ বছরের পেশাদার সংগীতজীবনে অসংখ্য মঞ্চ মাতালেও বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এর আগে কোনো একক আয়োজন হয়নি কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লাকে নিয়ে। অবশেষে শুক্রবার জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে তার একক সংগীতানুষ্ঠান, একই সঙ্গে দেওয়া হবে বিশেষ সম্মাননা।

রুনা লায়লা জানান, শিল্পকলায় এমন আয়োজন তার ক্যারিয়ারের একটি বিশেষ মুহূর্ত। তিনি বলেন, এর আগে কখনো তাকে এই প্রতিষ্ঠানে একক অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো হয়নি।

শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেনও স্বীকার করেন, এই কিংবদন্তি শিল্পীকে নিয়ে আগে কোনো আয়োজন করা হয়নি। অনুষ্ঠানে রুনা লায়লা তার জনপ্রিয় কয়েকটি গান পরিবেশন করবেন। আয়োজনের টিকিট বিক্রির অর্থ বন্যার্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া হবে।