‘যে ভয় পায়, সে মরে যায়’— এমন মন্তব্য করে আবারও আলোচনায় এসেছেন বলিউড অভিনেতা সালমান খান। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যায়ামের সময় তোলা ছবি পোস্ট করে দেওয়া তার এই বার্তা ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা।
অনেকের ধারণা, নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে তার মন্তব্যের সমালোচনার জবাব হিসেবেই এই পোস্ট করেছেন সালমান। যদিও তিনি কারও নাম উল্লেখ করেননি।
এর আগে শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে সালমান শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়ে বলেছিলেন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তার সেই মন্তব্যের পর সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। নতুন পোস্টের মাধ্যমে আবারও নিজের অবস্থান জানান দিলেন এই অভিনেতা।