দেবকে বিয়ে করতে বললেন ৯২ বছরের প্রতিযোগী

Share

টালিউড অভিনেতা দেবের বিয়ে নিয়ে আলোচনা নতুন নয়। এবার ‘দাদাগিরি’র মঞ্চে ৯২ বছর বয়সী এক প্রতিযোগীর দেওয়া বিয়ের পরামর্শ ঘিরে তৈরি হয়েছে মজার মুহূর্ত।

‘দম্পতিদের বিশেষ পর্বে’ অংশ নেওয়া প্রণব মুখোপাধ্যায় ও তার স্ত্রী কল্যাণী মুখোপাধ্যায় ৬৩ বছরের দাম্পত্য জীবনের অভিজ্ঞতা শেয়ার করেন। দীর্ঘ সংসারের গল্প বলতে গিয়ে প্রণব বলেন, ভালোবাসার প্রকৃত অর্থ হলো জীবনের শেষ দিন পর্যন্ত একে অপরের পাশে থাকা।

এরপরই দেবকে উদ্দেশ্য করে তার পরামর্শ, ‘তুমি এবার বিয়েটা করে ফেলো।’ প্রবীণ প্রতিযোগীর এই স্নেহভরা মন্তব্যে লাজুক হাসি দেন দেব, আর সেই মুহূর্তে হাসিতে ভরে ওঠে স্টুডিও।

দীর্ঘ দাম্পত্য জীবনের এই সুন্দর বার্তা ও দেবের মিষ্টি প্রতিক্রিয়া দর্শকদের মন ছুঁয়েছে।