আমেরিকায় কনসার্টের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। গত মঙ্গলবার (২১ জুলাই) মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওয়ানা হলেও সফরের সুনির্দিষ্ট সিডিউল ও আয়োজনের বিস্তারিত বিষয় এতদিন গোপনই রেখেছিলেন তিনি। অবশেষে শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে আমেরিকা সফরের বিষ বিষয়টি প্রকাশ করেন এই গায়িকা।
কনা জানান, সংগীত পরিবেশনার জন্য তাঁর এই সফরটি আয়োজন করছে ‘দেশি মিউজিক এন্টারটেইনমেন্ট’। আমেরিকা সফরকালে একাধিক অঙ্গরাজ্যে কনসার্টে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
গোপনীয়তা বজায় রাখা প্রসঙ্গে ভক্তদের উদ্দেশ্যে শুভকামনা জানিয়ে কনা তুলে ধরেন যে, আয়োজনের চূড়ান্ত প্রস্তুতি ও প্রবাসীদের জন্য মানসম্মত পরিবেশনা নিশ্চিত করার লক্ষ্যেই কিছুটা বিলম্বে বিস্তারিত তথ্য প্রকাশ্যে আনা হয়েছে। আগামী কয়েক সপ্তাহ তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে আয়োজিত প্রবাসী বাঙালিদের শোতে সঙ্গীত পরিবেশন করবেন।