ধারাবাহিকে ফিরছেন সামিরা খান মাহি, বেছে নিচ্ছেন ভিন্নধর্মী চরিত্র

Share

একক নাটকে জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি দীর্ঘ বিরতির পর আবারও ধারাবাহিকে মনোযোগী হয়েছেন। সম্প্রতি তিনি দুটি নতুন ধারাবাহিকে অভিনয় করেছেন, যার একটি ‘কর্মফল’। দুটির গল্পই পারিবারিক আবেগ, সম্পর্ক ও বাস্তবতাকে কেন্দ্র করে তৈরি।

ধারাবাহিকের পাশাপাশি একক নাটকেও নিয়মিত কাজ করছেন মাহি। ‘কোটি টাকার বউ’, ‘শহরের নতুন অতিথি’সহ সাম্প্রতিক কয়েকটি নাটকে তার অভিনয় প্রশংসিত হয়েছে।

আগের মতো বেশি কাজ না করে এখন বেছে বেছে মানসম্মত চরিত্রে অভিনয় করছেন জানিয়ে মাহি বলেন, কাজ ও ব্যক্তিজীবনের ভারসাম্য রাখতে তিনি ব্যস্ততা কমিয়েছেন। পাশাপাশি নতুন একটি পরিকল্পনা নিয়েও কাজ করছেন, যা শিগগিরই জানাবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।