মেসির জন্য হলিউডেও বদলে যায় সব নিয়ম, গোপন তথ্য ফাঁস করলেন অভিনেতা

Share

বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির সময়ানুবর্তিতা শুধু মাঠেই নয়, ক্যামেরার সামনেও আলোচনার বিষয়। হলিউড অভিনেতা উইল ফেরেল জানিয়েছেন, বিজ্ঞাপনের শুটিং সেটে মেসির জন্য আলাদা সময়সূচি মেনে চলতে হয় পুরো টিমকে।

ফেরেলের দাবি, লেস (Lay’s)-এর একটি বিজ্ঞাপনের শুটিংয়ে মেসি মাত্র ৩০ মিনিট সময় দিয়েছিলেন। এই স্বল্প সময়ের মধ্যেই তার সব দৃশ্য ধারণ করতে হয়। সময় শেষ হলে মেসি ‘ভামোস’ বলে বিদায় নেন—এমন মজার অভিজ্ঞতাও শেয়ার করেছেন অভিনেতা।

সাধারণ শুটিংয়ে যেখানে একাধিক রিটেক ও দীর্ঘ অপেক্ষা স্বাভাবিক, সেখানে মেসির ক্ষেত্রে আগে থেকেই সব প্রস্তুতি সম্পন্ন রাখতে হয়। ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর ফুটবলের পাশাপাশি বিজ্ঞাপন জগতেও তার জনপ্রিয়তা আরও বেড়েছে।