
বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মতে, সুন্দর ত্বকের জন্য দীর্ঘ ও জটিল স্কিনকেয়ার রুটিনের প্রয়োজন নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ছোটবেলা থেকে পরিচিত প্রাকৃতিক উপাদান ও সহজ পরিচর্যাতেই তার আস্থা।
রানির সৌন্দর্যচর্চার অন্যতম ভরসা নারকেল তেল, যা তিনি ত্বক ও চুলের যত্নে নিয়মিত ব্যবহার করেন। পাশাপাশি তিনি মনে করেন, অযথা নতুন নতুন প্রসাধনী ব্যবহার না করে নিজের ত্বকের চাহিদা বুঝে পরিচর্যা করাই সবচেয়ে কার্যকর। পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং মানসিক প্রশান্তিকেও তিনি সুন্দর ত্বকের গুরুত্বপূর্ণ রহস্য হিসেবে উল্লেখ করেন।