দেশের দর্শকদের জন্য আজ থেকে শুরু হচ্ছে জনপ্রিয় তুর্কি ঐতিহাসিক ধারাবাহিক ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’। নাগরিক টিভি ও ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গতে একযোগে প্রচার হবে মুসলিম বিশ্বের গৌরবোজ্জ্বল ইতিহাসভিত্তিক এই সিরিজ।
হেরেম, প্রেম বা রাজকীয় ষড়যন্ত্রের প্রচলিত গল্পের বাইরে গিয়ে ধারাবাহিকটিতে তুলে ধরা হয়েছে সুলতান সালাহউদ্দিন আইয়ুবির নেতৃত্ব, সামরিক কৌশল, ন্যায়বিচার ও মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার সংগ্রামের কাহিনি।
নাগরিক টিভিতে সপ্তাহে পাঁচ দিন রোববার থেকে বৃহস্পতিবার রাত ৮টা ও ১০টায় এবং বঙ্গতে রাত ৯টায় দেখা যাবে সিরিজটি। পাশাপাশি সপ্তাহের পর্বগুলো একসঙ্গে ‘মেগা গ্র্যান্ড এপিসোড’ হিসেবে প্রচার হবে শুক্রবার ও শনিবার রাত ১০টায়।
তুরস্কে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া এই মেগাসিরিজে বিশাল সেট, দুর্দান্ত অ্যাকশন দৃশ্য ও চমৎকার নির্মাণশৈলীর মাধ্যমে দ্বাদশ শতাব্দীর ঐতিহাসিক সময়কে জীবন্ত করে তোলা হয়েছে।