নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’-তে অভিনয়ের সিদ্ধান্ত নিতে অনেক ভাবতে হয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি জানান, গল্পটি শোনার পরই বুঝেছিলেন এতে গুরুত্বপূর্ণ একটি বার্তা রয়েছে এবং বর্তমান সময়ের বাস্তবতার সঙ্গে এর মিল আছে।
চ্যালেঞ্জিং গল্প ও ভিন্ন চরিত্রে নিজেকে তুলে ধরার আগ্রহ থেকেই সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছেন বাঁধন। অর্থবহ এই চলচ্চিত্র দর্শকদের মধ্যে আলোচনা তৈরি করবে বলেও আশাবাদী তিনি।
মোহাম্মদ ইকবালের পরিচালনায় ও জাহাঙ্গীর শিকদারের প্রযোজনায় নির্মিত ‘গুলশানের চামেলি’-তে বাঁধনের সঙ্গে অভিনয় করছেন কলকাতার মধুমিতা, রোজিনা, ওমর সানি, আমিন খানসহ আরও অনেকে।