আবারও শাকিব খানের নায়িকা সাবিলা নূর, জল্পনার অবসান ঘটালেন প্রযোজক

Share

‘বরবাদ’-এর সাফল্যের পর আবারও নতুন সিনেমা নিয়ে এক হচ্ছেন শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়। নতুন এই সিনেমায় শাকিবের বিপরীতে কে থাকছেন, তা নিয়ে শুরু হয়েছিল নানা জল্পনা। আলোচনায় ছিল অভিনেত্রী সাবিলা নূরের নামও।

 

এর আগে ‘তাণ্ডব’ ও ‘রকস্টার’ সিনেমায় শাকিবের সঙ্গে কাজ করেছেন সাবিলা। সেই সূত্রেই নতুন সিনেমাতেও তাদের জুটি দেখা যেতে পারে বলে গুঞ্জন ছড়ায়।

 

তবে প্রযোজক শাহরীন আক্তার সুমি জানিয়েছেন, নায়িকা হিসেবে এখনো সাবিলাকে ভাবা হয়নি। নির্মাতা মেহেদী হাসান হৃদয়ও বলেন, সিনেমার নায়িকা এখনো চূড়ান্ত নয়; চিত্রনাট্য সম্পন্ন হওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

আগামী অক্টোবরে সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। অ্যাকশনধর্মী এই সিনেমাটি আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্য নিয়ে এগোচ্ছে।