‘বিপ্লবী’ রূপে ট্রেলারে মুগ্ধ করলেন জিৎ

Share

জিৎ অভিনীত নতুন সিনেমা ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর অফিসিয়াল ট্রেলার প্রকাশ পেয়েছে। ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে নির্মিত এ ছবিতে বিপ্লবী অনন্ত সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। ট্রেলারে অনন্ত সিংয়ের সংগ্রাম, আত্মত্যাগ ও দেশপ্রেমের গল্প উঠে এসেছে, পাশাপাশি জিতের ভিন্নধর্মী লুক ও শক্তিশালী অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

 

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন কৌশিক সেন, চন্দন সেন, প্রিয়াঙ্কা সরকার ও টোটা রায়চৌধুরী। কারিগরি ও প্রযোজনা-সংক্রান্ত কারণে মুক্তি পিছিয়ে গেলেও আগামী ১৪ আগস্ট ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।