মিশ্র প্রতিক্রিয়ার মাঝেই ‘মুসাফির ক্যাফে টু’র ঘোষণা পরিচালকের

Share

ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পর ওয়েব সিরিজ ‘মুসাফির ক্যাফে’ নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আলোচনা। গল্প, অভিনয় ও নির্মাণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও সিরিজটি ঘিরে আগ্রহ কমেনি। এবার এর দ্বিতীয় সিজন ‘মুসাফির ক্যাফে টু’ আসার ইঙ্গিত দিয়েছেন পরিচালক রুচির অরুণ।

 

এক সাক্ষাৎকারে পরিচালক জানান, দর্শকের ভালোবাসা ও আগ্রহই নতুন কিস্তি তৈরির অনুপ্রেরণা দিচ্ছে। তবে তাড়াহুড়ো করে নয়, গল্প লেখা, নির্মাণ ও সম্পাদনার পুরো প্রক্রিয়া শেষ করেই দ্বিতীয় সিজন আনার পরিকল্পনা রয়েছে। প্রথম সিজনের চরিত্র ও গল্প দর্শকদের সঙ্গে সংযোগ তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি।