জন্মদিন উপলক্ষে এক টেলিভিশন অনুষ্ঠানে ববিতাকে নতুন সিনেমায় অভিনয়ের অনুরোধ জানান শাকিব খান। জবাবে কিংবদন্তি এই অভিনেত্রী বলেন, ভালো গল্প, শক্তিশালী চরিত্র ও চ্যালেঞ্জিং রোল পেলে তিনি আবারও শাকিবের সঙ্গে কাজ করবেন।
দীর্ঘদিন পর্দা থেকে দূরে থাকা ববিতা জানান, মনের মতো গল্পের অভাবেই অভিনয় থেকে সরে ছিলেন। তবে শাকিবের অনুরোধে তিনি প্রতিশ্রুতি দেন, উপযুক্ত গল্প পেলে তার সঙ্গে নতুন সিনেমায় অভিনয় করবেন।