লন্ডনে ছুটি কাটানোর সময় এক ভক্তের ক্যামেরায় ধরা পড়েছেন শাহরুখ খান। ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে তার ব্লিচ করা চুল দেখে ভক্তদের ধারণা, এটি আসন্ন সিনেমা ‘কিং’–এর নতুন লুকের আভাস।
যদিও এ বিষয়ে শাহরুখ খান বা নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবু সামাজিক মাধ্যমে নতুন এই লুক ঘিরে চলছে ব্যাপক আলোচনা ও জল্পনা।