‘জিসম-২’- এ সানি লিওনের কাস্টিং ছিল ‘দুর্ঘটনা’: মহেশ ভাট

Share

২০১২ সালের ‘জিসম-২’ সিনেমায় সানি লিওনের কাস্টিং নিয়ে মুখ খুলেছেন নির্মাতা মহেশ ভাট। এক পডকাস্টে তিনি জানান, সানিকে নেওয়ার সিদ্ধান্ত কোনো পরিকল্পিত সাহসী পদক্ষেপ ছিল না, বরং এটি ছিল একটি কাকতালীয় ঘটনা।

 

মহেশ ভাট বলেন, ‘বিগ বস ৫’-এ সানির উপস্থিতির পর তাকে নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। এরপরই বন্ধুর পরামর্শে তাকে সিনেমায় নেওয়ার বিষয়টি সামনে আসে। তবে সানিকে ঘিরে বিতর্ক ও প্রত্যাশার কারণে তিনি শুরুতে কিছুটা শঙ্কিত ছিলেন।

 

তার মতে, ‘জিসম-২’ বক্স অফিসে ভালো করলেও সানিকে ঘিরে তৈরি হওয়া বিশাল প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে পারেনি।