সুরের মেলবন্ধনে লন্ডন মাতাবেন নচিকেতা ও জয় শাহরিয়ার

Share

দীর্ঘদিনের বন্ধুত্ব ও সংগীতের সম্পর্ক এবার লন্ডনের মঞ্চে নতুন মাত্রা পেতে যাচ্ছে। ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী ও বাংলাদেশের গায়ক জয় শাহরিয়ার একসঙ্গে পারফর্ম করবেন যুক্তরাজ্যের ‘মেগা কনসার্ট ২০২৬’-এ।

 

আগামী ২৩ আগস্ট লন্ডনের রয়্যাল রিজেন্সিতে অনুষ্ঠিত হবে এই আয়োজন। এর আগে দুই শিল্পী একসঙ্গে গান, অ্যালবাম ও কনসার্টে অংশ নিয়েছেন। ২০২৪ সালে প্রকাশিত হয়েছিল তাদের যৌথ অ্যালবাম ‘তথাগত’।

 

বিদেশের মঞ্চে দুই বাংলার এই দুই শিল্পীর একসঙ্গে গান পরিবেশনের খবরে উচ্ছ্বসিত সংগীতপ্রেমীরা।